রাজনীতিতে শিশুদের ব্যবহারে ইউনিসেফের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে রাজনৈতিক বিক্ষোভ ও আন্দোলনে শিশুদের ব্যবহার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। আজ মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত কয়েক সপ্তাহে দেশজুড়ে চলমান রাজনৈতিক বিক্ষোভে বেশ কয়েকজন শিশু প্রাণ হারিয়েছে, না হয় গুরুতর আহত হয়েছে। এটাই আশঙ্কার বিষয়।

এসব বিক্ষোভ থেকে শিশুদের রক্ষার মাধ্যমে সহিংসতা ও বাধামুক্ত পরিবেশে জীবনযাপনের সুযোগ দিতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে ইউনিসেফ।

ইউনিসেফ এ বছরের গোড়ার দিকেও রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য শিশুদের ব্যবহার করার বিষয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছিল।