রাজনীতিতে সৌজন্যবোধ কমছে: ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, এ দেশে সৌজন্য পোস্টার, ব্যানার ও তোরণের সংখ্যা বাড়ছে। কেবল কমে যাচ্ছে রাজনীতিতে সৌজন্যবোধ ও মূল্যবোধ।বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার টিএসসিতে ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছিলেন আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা।ওবায়দুল কাদের বলেন, ‘সবাই সবার জায়গা থেকে কথা বলছেন। কিন্তু কেউই এ কথা মনে করছেন না যে আমরা রাজনীতিক হিসেবে নিজেদের মর্যাদা রক্ষা করতে পারছি না। আমাদের আচরণে আমাদের ওপর আস্থা হারিয়ে ফেলছে মানুষ।’ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, ‘বিরোধী দল আন্দোলনে ব্যর্থ হয়ে ১৯৭৪-এর কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টির দিবাস্বপ্ন দেখছে। বিএনপির সেক্রেটারি জেনারেল সাহেব ’৭৪-এর দুর্ভিক্ষের কথা বলছেন।... কিন্তু সেই বাসন্তী নাটকের পুনরাবৃত্তির কোনো সুযোগ আর পাবেন না।’বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিরোধী দলের মাননীয় নেতাকে আহ্বান জানাব, আইনের আদালতকে রাজনৈতিক রণাঙ্গন না বানিয়ে ১৮ আগস্ট সংসদ অধিবেশনে যোগ দিন। সব দাবিদাওয়া উত্থাপন করুন। কেউ বাধা দেবে না। খোলা মনে রাগ করবেন। এতে জনগণ স্বস্তি পাবে।’ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ব্রাহ্মণবাড়িয়া সদরের সাংসদ র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।