চট্টগ্রামে প্রথম আলোর নতুন কার্যালয়
রাজনীতিবিদ, কূটনীতিক, শিক্ষক ও সংস্কৃতিকর্মীদের মিলনমেলা
চট্টগ্রামে গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দৈনিক প্রথম আলোর নতুন কার্যালয়ের যাত্রা শুরু হয়েছে। গতকাল সকালে নগরের হিল ভিউ আবাসিক এলাকার এ এস টাওয়ারের এই নতুন কার্যালয়ে রাজনীতিবিদ, শিক্ষক, বুদ্ধিজীবী, শিল্পী, সংস্কৃতিকর্মী, পত্রিকার এজেন্ট ও হকার সমিতির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হয়।প্রথম আলো সম্পাদক মতিউর রহমান আগত অতিথিদের স্বাগত জানান। এ সময় প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন ও যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী উপস্থিত ছিলেন। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সমাগমে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রথম আলোর নতুন কার্যালয় মিলনমেলায় পরিণত হয়।অতিথিদের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম, নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খোরশেদ আলমসহ স্থানীয় রাজনীতিবিদেরা উপস্থিত ছিলেন। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আজাদীর সম্পাদক এম এ মালেক ও পূর্বদেশ সম্পাদক ওসমান গণি মনসুর। ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুব আলম, বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী, চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্সের জ্যেষ্ঠ সহসভাপতি খালেদা আওয়াল। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দর খান।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক কিউরেটর শামসুল হোসাইন, স্থপতি বিধান বড়ুয়া, শিল্পী আবুল মনসুর, অধ্যাপক অলক রায়, অধ্যাপক গোলাম মোস্তফা, স্থপতি জেরিনা হোসেন, প্রকৌশলী আলী আশরাফ, কবি আখতার হুসেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুন ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আ জ ম নাছির উদ্দিন। সংস্কৃতিকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আকবর রেজা, রনি বড়ুয়া, প্রমা অবন্তী, সংগীতশিল্পী অরিন প্রমুখ। সংবাদপত্র এজেন্ট নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো. ইসহাক, আবদুল মালেক ও আল হারুন। চট্টগ্রাম সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি ওবায়দুল হক, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও সাবেক নেতা মুনির আহমেদ। আমন্ত্রিত অতিথিরা প্রথম আলোর নতুন কার্যালয়ে কিছু সময় কাটান। প্রসঙ্গত, নগরের কোতোয়ালি থানাধীন ৬৭ জামাল খান কার্যালয় থেকে গত সপ্তাহে পাঁচলাইশ থানাধীন শিশু একাডেমীসংলগ্ন হিল ভিউ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের এ এস টাওয়ারে প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয় স্থানান্তরিত হয়। গতকাল নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।