রাজনীতিবিদদের সম্মানে ইফতার প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে গতকাল সোমবার গণভবনে ইফতারের আয়োজন করেন। প্রধানমন্ত্রী ইফতারের বিভিন্ন টেবিলে ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের কুশল সম্পর্কে খোঁজখবর নেন। খবর বাসসের।
ইফতারের আগে জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পেশ ইমাম মাওলানা মুফতি মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন।
এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, এলজিআরডি ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদা মঞ্চে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় পার্টি (মঞ্জু), জাতীয় সমাজতান্ত্রিক দল, ওয়ার্কার্স পার্টি, সিপিবি, ন্যাপ, সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, গণআজাদী লীগ, ইসলামী ঐক্য জোটের জ্যেষ্ঠ নেতারা অংশ নেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারীরাও ইফতারে যোগ দেন।