রাজনীতিবিদদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতিবিদদের সম্মানে গতকাল বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইফতার মাহফিলে মহাজোট ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা যোগ দেন। ইফতারের আগে শেখ হাসিনা এবং তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, পুত্রবধূ ক্রিস্টিন ওভারমায়ার ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। তবে প্রধান বিরোধী দল বিএনপির কেউ এতে যোগ দেননি। অবশ্য এর আগে গত ১৩ জুলাই রাজনীতিবিদদের সম্মানে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার ইফতারেও আওয়ামী লীগের কেউ যাননি। ইফতারে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি ও উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহউদ্দিন আহমেদ। ইফতারে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে ছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, গণ-আজাদী লীগের সভাপতি আবদুস সামাদ, ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মিসবাহউদ্দিন আহমেদ এবং জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া।