রাজনীতির বড় রোগ দলীয়করণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয়করণ বর্তমান সময়ে রাজনীতি ও গণতন্ত্রের বড় রোগ হয়ে দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।গতকাল বুধবার স্বাধীনতা দিবসের আলোচনা সভায় ড. কামাল এ মন্তব্য করেন। দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণফোরাম ওই আলোচনা সভার আয়োজন করে।কামাল হোসেন বলেন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ—এগুলো জাতীয় সম্পদ। এসব ক্ষেত্রে দলীয়করণ কেন—এ প্রশ্নগুলো কে করবে।মহাজোট ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে গণফোরামের অবদান আছে উল্লেখ করে কামাল হোসেন বলেন, দিনবদলের অঙ্গীকারের বেশির ভাগই বাস্তবায়িত হয়নি।মহাজোটকে ‘মহাজট’ আখ্যা দিয়ে কামাল হোসেন বলেন, এ জট নজিরবিহীন। যে দলের লোক সরকারে আছে, সে দলই আবার সরকারকে ব্যর্থ বলছে। এটিও নজিরবিহীন।সাংসদদের উদ্দেশে প্রবীণ এই আইনজীবী বলেন, ‘আপনারা সংসদে মুখ খুলুন। আপনারা বিজয়ী যোদ্ধাদের প্রতিনিধি। আপনাদের কিসের ভয়? কোনো নারী-পুরুষের চোখ রাঙানোকে ভয় করবেন না।’কামাল হোসেন আরও বলেন, নানাভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, যাদের মধ্যে স্বৈরাচারের চরিত্র ফুটে ওঠে, তারা ক্ষমতায় টিকে থাকতে পারে না। যারা বঙ্গবন্ধুর কালো কোট গায়ে দিয়ে টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুটপাট করছে তাদের কোট খুলে নিতে হবে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে দলের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন, যুগ্ম সম্পাদক আ ও ম শফিক উল্লাহ, মো. সগীর আনোয়ার প্রমুখ বক্তব্য দেন।