রাজনৈতিক অঙ্গীকার না থাকলে দুর্নীতি মুক্ত করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেছেন, রাজনৈতিক অঙ্গীকার না থাকলে কোনো দিনই দেশকে দুর্নীতিমুক্ত করা যাবে না।
গতকাল শনিবার লক্ষ্মীপুর জেলা পরিষদ মিলনায়তনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান এ কথা বলেন।
মো. বদিউজ্জামান বলেন, দুর্নীতিকে সহনশীল পর্যায়ে আনার জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। তিনি আরও বলেন, দেশের সবক্ষেত্রে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুর্নীতি প্রতিরোধে স্কুল-কলেজ ও পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গঠন করে সবাইকে এগিয়ে আসতে হবে।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. সাব্বির আহমেদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মো. সামছুল ইসলাম, জেলা বিএমএর সভাপতি আশফাকুর রহমান মামুন। সভায় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।