প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি কোম্পানিতে প্রশাসক নিয়োগের বিধান করে কোম্পানি আইন, ২০১২ সংশোধনের মাধ্যমে রাজনৈতিক অপপ্রয়োগের আশঙ্কা প্রকাশ করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি গতকাল বুধবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন। কামাল হোসেন বলেন, কোম্পানি আইন, ২০১২ সংশোধনীর ফলে প্রশাসকের কারণে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলে তিনি আইনের আশ্রয় লাভের অধিকার পাবেন না। কারণ, প্রশাসককে ইনডেমনিটি দেওয়ার বিধান রয়েছে। এটি সংবিধানের পরিপন্থী এবং এতে মানুষের সাংবিধানিক অধিকার খর্ব হবে।গণফোরামের সভাপতি বলেন, জাতীয় সংসদকে পাশ কাটিয়ে এবং সংসদে কোনো রকম আলোচনা না করে এই গুরুত্বপূর্ণ সংশোধনীতে মন্ত্রিসভার অনুমোদন অনাকাঙ্ক্ষিত ও রীতিবহির্ভূত। এ আইনের রাজনৈতিক অপপ্রয়োগের সমূহ আশঙ্কা রয়েছে।