রাজনৈতিক অভিলাষে কিছু নেতার বিচার জনগণ মানবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক অভিলাষে মানবতাবিরোধী অপরাধে শুধু বিরোধী দলের চিহ্নিত কিছু নেতার বিচার করলে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম।গতকাল মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনা সভায় তরিকুল এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।‘বিএনপি অবশ্যই মানবতাবিরোধী অপরাধের বিচার চায়’ বলে দলীয় অবস্থান পুনর্ব্যক্ত করে তরিকুল বলেন, স্বাধীনতাযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ হয়েছে। স্বাধীনতা-উত্তরকালেও হয়েছে, এখনো হচ্ছে। মহিলা দলের সভাপতি নূরে আরা সাফার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান প্রমুখ।প্রধানমন্ত্রীকে ভয় দেখানোর অভিযোগ ভিত্তিহীন: গতকাল সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভয়ভীতি দেখানোর যে অভিযোগ আনা হচ্ছে, তা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, ‘সেদিন আমি প্রধানমন্ত্রী বা কোনো ব্যক্তিকে ভয়ভীতি দেখানো হয় বা মানহানি হয়, এমন কোনো মন্তব্য করিনি। ভুলভাবে ব্যাখ্যা দিয়ে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে।’