রাজনৈতিক অসুস্থতাই বড় ব্যাধি, অন্যগুলো তার উপসর্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেছেন, দুর্নীতি, সন্ত্রাস কোনো ব্যাধি নয়, ব্যাধির উপসর্গ। রাজনৈতিক অসুস্থতাই এখন সবচেয়ে বড় ব্যাধি। অসুস্থ রাজনীতির কারণেই দেশে দুর্নীতি, সন্ত্রাস ও প্রতিহিংসার বিস্তার ঘটছে।গতকাল শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশ নামের একটি সংগঠনের সম্মেলনে এমাজউদ্দীন আহমদ এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আশা প্রকাশ করেন, রাজনীতি স্থিতিশীল হলে বর্তমান কালো ছায়া থেকে জাতি মুক্তি পাবে।শেখ আল আমিনের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংসদ হামিদুর রহমান আযাদ, ডুয়েটের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম, ফজলে এলাহী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সরকার, সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।