রাজনৈতিক কর্তব্য বিবেচনা করে মন্ত্রী হিসেবে শপথ নেইু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রাজনৈতিক কারণে এবং রাজনৈতিক কর্তব্য বিবেচনা করে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা জানিয়েছেন হাসানুল হক ইনু। তিনি মন্ত্রী হওয়ার বিষয়টি রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নিজের ফেসবুক ওয়ালে তিনি এ মন্তব্য করেছেন। গতকাল শুক্রবার তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে দলের শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। ফেসবুকে ইনু লিখেছেন, ‘২০০১ সাল থেকে আমাদের দল জাসদ ও আমার ধারাবাহিক রাজনৈতিক অবস্থান ও ভূমিকার কথা দেশবাসী জানেন। রাজনৈতিক নীতি ও আদর্শগত কারণেই আমাদের দল ১৪ দল ও মহাজোটে আছে। আমাদের দল মনে করে, যে রাজনৈতিক দায়িত্ব পালনের জন্য ১৪ দল ও মহাজোট গঠিত হয়েছিল, সে দায়িত্ব পালন এখনো শেষ হয়নি।’ দেশ এখনো সাম্প্রদায়িক-মৌলবাদী-জঙ্গিবাদী গোষ্ঠীর বিপদ থেকে মুক্ত হয়নি—এ কথা দাবি করে তিনি লিখেছেন, ‘তাই ১৪ দল ও মহাজোটের ঐতিহাসিক প্রয়োজনীয়তা এখনো বিদ্যমান আছে।’