প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে কাল বুধবার থেকে সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। ২৩ জানুয়ারি থেকে ক্লাস ও পরীক্ষা চলবে।
২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের জন্য গতকাল সোমবার বিকেলে আসন বণ্টন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড যেমন: মিছিল, সভা-সমাবেশ, শোভাযাত্রা, মানববন্ধন, ব্যানার ও ফেস্টুন টানানো, প্রচারপত্র বিতরণ করা যাবে না।