রাজনৈতিক কাজে সরকারি অ্যাম্বুলেন্স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল অনুষ্ঠিত বিএনপি-জামায়াত সমর্থিত সম্মিলিত পেশাজীবী পরিষদের কনভেনশনের প্ল্যাকার্ডসহ অন্যান্য মালামাল বহনের কাজে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের এই অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয় ষ ছবি: প্রথম আলো
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল অনুষ্ঠিত বিএনপি-জামায়াত সমর্থিত সম্মিলিত পেশাজীবী পরিষদের কনভেনশনের প্ল্যাকার্ডসহ অন্যান্য মালামাল বহনের কাজে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের এই অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয় ষ ছবি: প্রথম আলো

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স বিএনপি-জামায়াত সমর্থক বলে পরিচিত বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের জাতীয় কনভেনশনে ব্যবহার করা হয়েছে। গতকাল রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত রাজনৈতিক এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
রাজনৈতিক কাজে শুধু এই একটি অ্যাম্বুলেন্সই ব্যবহার করা হয়নি। গতকাল সম্মেলন কেন্দ্রে বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টির বেশি অ্যাম্বুলেন্স এসেছিল। কিছু অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয় মালামাল বহন করার কাজে। বাকি কয়েকটিতে চড়ে চিকিৎসকনেতারা এসেছিলেন।
সোহরাওয়ার্দী হাসপাতালের অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা হয় কনভেনশনের প্ল্যাকার্ডসহ অন্যান্য সামগ্রী বহন করার কাজে। সম্মেলন কেন্দ্রে সরকারি হাসপাতালের এই অ্যাম্বুলেন্স দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেন।
চিকিৎসক ও হাসপাতাল সূত্র জানিয়েছে, হাসপাতালের তিনটি অ্যাম্বুলেন্সের একটি অচল। ইউসুফ নামের একজন চালক গতকাল অ্যাম্বুলেন্সটি সম্মেলন কেন্দ্রে নিয়ে যান। একজন ব্রাদারের নির্দেশে ইউসুফ এ কাজ করেন।
অ্যাম্বুলেন্সের বিষয়ে জানতে চাইলে সোহরাওয়ার্দী হাসপাতালের একজন পদস্থ কর্মকর্তা বলেন, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।