রাজনৈতিক গুণীজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা গুণে ভালো। ছোটবেলা থেকেই গুণ অঙ্ক দ্রুত মিলিয়ে ফেলতে পারতেন। তবে ভাগের বেলায় কেমন সেটা এখনো জানা যায়নি। তাঁরা যে গুণে ভালো, তার প্রমাণ তাঁদের নির্বাচনী হলফনামায় স্পষ্ট আছে। কেননা তাঁদের হলফনামা থেকে দেখা যাচ্ছে কেবল মৎস্যচাষ করেই একেক জনের টাকার পরিমাণ বেড়েছে কয়েক গুণ। যোগের ধারেকাছেও নেই তাঁরা। এই মৎস্যচাষী ভাইয়েরা যোগের বদলে গুণেই বেশি আস্থা রাখেন এবং গুণেই তাঁরা সিদ্ধহস্ত! এমন গুণীজনই তো চেয়েছিলাম আমরা!
গোলাম মওলা রনি, সাবেক সাংসদ
এই গোলাম সেই গোলাম না
ক্যারিকেচার: শিখা