রাজনৈতিক গোষ্ঠীতন্ত্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এহেন পরিস্থিতিতে এ বিপর্যয় এড়ানোর প্রধান দায়িত্ব আমাদের দুই প্রধান দলের প্রধান ও জ্যেষ্ঠ নেতাদের ওপর। আমাদের দুই প্রধান দল সাম্প্রতিক কয়েক বছরে পরস্পরের সঙ্গে রুয়ান্ডার হুতু ও তুতসিদের মতো আচরণ করলেও আমাদের এ কথা স্বীকার করতে হবে যে বাংলাদেশিরা গোত্রভিত্তিক সমাজে বাস করে না। বরং তাদের রয়েছে এক অভিন্ন সংস্কৃতি ও ইতিহাস। দলীয় রাজনীতির বাধ্যবাধকতা তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে না।

ক্রমবর্ধমান রাজনৈতিক বিভাজন সত্ত্বেও দুই দলের সদস্য ও সমর্থকদের একটা সংখ্যাগরিষ্ঠ অংশই আলোচনার মাধ্যমে আরও বেশি সমঝোতামূলক একটি সম্পর্ক প্রতিষ্ঠার প্রত্যাশা করতে পারে। এটি একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পালাবদল নিশ্চিত করবে। এ জন্য প্রয়োজন হবে একটি পূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন। এর পেছনে থাকবে নির্বাচন পরিচালনা ও তা অনুষ্ঠানের পরে সব ধরনের সহিংসতা পরিহারের জন্য পারস্পরিক অঙ্গীকারের জোরালো সমর্থন। এটি প্রতিশোধপরায়ণতার রাজনীতির অবসান এবং রাজনৈতিক সমঝোতার সংস্কৃতি চালু করার পূর্বসূচক হিসেবে কাজ করবে। এটা দুঃখজনক, সম্প্রতি দুই নেত্রীর মধ্যে টেলিফোনে ৩৭ মিনিটের যে সংলাপ হয়েছে, তা থেকে জাতি এমন ভরসা বোধ করে না যে রাষ্ট্রব্যবস্থাকে বিভক্তকারী ব্যাধিগুলোর বিপরীতে রাষ্ট্রনেতাসুলভ প্রবণতার জয় হবে।

তার পরও বাংলাদেশের জনগণ তাদের উভয় শীর্ষ নেতার দিকে তাকিয়ে রয়েছে তাঁদের রাষ্ট্রনায়কোচিত ভূমিকা দেখার অপেক্ষায়। তাঁরা উভয়ে রাষ্ট্রনায়কসুলভ ভূমিকায় অবতীর্ণ হলে জনগণের উদ্বেগ কেটে যাবে; আগামী নির্বাচনকে ঘিরে শঙ্কার পরিবর্তে তাদের মনে জেগে উঠবে উৎসাহ-উদ্দীপনাময় প্রতীক্ষা।

ইংরেজি থেকে অনূদিত

রেহমান সোবহান: অর্থনীতিবিদ; সভাপতি, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)