রাজনৈতিক টানাপোড়েনের সুযোগ নিচ্ছে যুদ্ধাপরাধীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজাগরণ মঞ্চ একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, দেশে বিদ্যমান রাজনৈতিক টানাপোড়েনের সুযোগে যুদ্ধাপরাধীরা আরও ৫০ বছর রাজনীতি করার সুযোগ নিচ্ছে৷ পাশাপাশি রাজনৈতিক দলগুলো তাদের (যুদ্ধাপরাধীদের) রক্ষার জন্য অপকৌশল করে সারা দেশে গণজাগরণ মঞ্চের ওপর হামলা করছে৷
‘গণজাগরণ ঘরে ঘরে’ নামে এই মঞ্চের মাসব্যাপী প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে ২৩তম দিনে গতকাল রোববার বিকেলে নরসিংদী পৌরসভার স্বাধীনতা চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন৷
পথসভায় আরও বক্তব্য দেন জেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক দীপক বর্মণ, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্য খন্দকার হালিম, জেলা গণজাগরণ মঞ্চের নেতা আইনজীবী শাহরিয়ার আহমেদ প্রমুখ৷
পরে ইমরানসহ নেতা-কর্মীরা নরসিংদী সরকারি কলেজে শিক্ষক-শিক্ষার্থী ও আশপাশের এলাকায় প্রচারপত্র বিতরণ করেন৷