রাজনৈতিক দল নিষদ্ধি করা সমাধানের শ্রেষ্ঠ উপায় নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাইয়েদা হুসেইন ওয়ার্সি বলেছেন, মতাদর্শের লড়াইয়ে জিততে হলে কোনো রাজনৈতিক দলকে নিষদ্ধি করাই সর্বোৎকৃষ্ট পথ নয়, বরং জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত, কোন পথে তঁারা আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নেবেন।গতকাল মঙ্গলবার ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন সাইয়েদা হুসেইন ওয়ার্র্সি।তিন দিনের সফরের দ্বিতীয় দিনে গতকাল সকালে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সেৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এরপর সাংবাদিকদের কাছে ওই মন্তব্য করেন তিনি। বৈঠকের পর সাইয়েদা হুসেইন ওয়ার্সি সাংবাদিকদের জানান, দীপু মনির সঙ্গে তঁার শাহবাগে তরুণদের চলমান সমাবেশ, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার, আগামী সাধারণ নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি এবং দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।শাহবাগের সমাবেশ থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধের যে দাবি উঠেছে, সেটি তিনি কীভাবে দেখেন, জানতে চাইলে সাইয়েদা হুসেইন ওয়ার্র্সি বলেন, Èগণতনে্ত্রর একজন কর্মী হিসেবে বলব, অধিকাংশ বিষয়ের সুরাহা রাজনৈতিক প্রক্রিয়ায় হওয়া উচিত। আদর্শের লড়াইতে জিততে হলে আমি মনে করি না, একটি রাজনৈতিক দলকে নিষদ্ধি করাই সবচেয়ে ভালো পথ। আমি বিশ্বাস করি, বিষয়টি জনগণের সামনে রেখেই আপনারা আদর্শের লড়াইতে জিততে পারবেন। আর তখনই জনগণ বেছে নেবেন, বাংলাদেশের আগামী দিনের জন্য কোন আদর্শকে তঁারা বেছে নেবেন।' প্রধান দুই রাজনৈতিক শিবির আগামী নির্বাচন নিয়ে তাদের বিরোধ মেটাতে সঠিক পথে রয়েছে কি না এবং প্রধান বিরোধী দল নির্বাচন বয়কট করলে কী পরিস্থিতি হতে পারে, জানতে চাইলে সাইয়েদা হুসেইন ওয়ার্সি বলেন, Èনির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া এবং আজ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।'ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের স্বার্থে নির্বাচনের পদ্ধতি স্থির করার সঙ্গে সব রাজনৈতিক দলকে যুক্ত থাকা উচিত। আর সব দলের অংশগ্রহণে এ নির্বাচন হওয়া উচিত, যার ফলাফল সবার কাছে গ্রহণযোগ্য হবে।সহায়তা দ্বিগুণ করতে উদ্যোগ: সিলেট প্রতিনিধি জানান, সাইয়েদা হুসেইন ওয়ার্সি গতকাল বিকেলে শহরতলীর বটেশ্বর এলাকায় ইউনিসেফ-বাংলাদেশ স্কুল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাজ্যের বৈদেশিক সহায়তা দ্বিগুণ করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যারনেস ওয়ার্সি রাতে নগরের উপশহর এলাকায় সিলেট সিটি করপোরেশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।