রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসতে আবারও চীনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান রাজনৈতিক সংকটে অবসানের জন্য প্রধান রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আবারও আহ্বান জানিয়েছেন চীন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুন আজ মঙ্গলবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর প্রতি এ আহ্বান জানান।

আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের দায়িত্বের বিষয়টি মন্ত্রী আমাকে অবহিত করেছেন। উন্নয়নশীল দেশ হিসেবে চীন মনে করে একটি দেশের উন্নয়নের জন্য সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য।’

লি জুন বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের জনগণের স্বার্থে একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, সমৃদ্ধ বাংলাদেশ জরুরি। বাংলাদেশের চিরাচরিত বন্ধু হিসেবে শান্তিপূর্ণ উপায়ে চলমান রাজনৈতিক সংকট কাটাতে প্রধান দলগুলোকে আলোচনা বসার আহ্বান জানাচ্ছি।’