প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনৈতিক মতৈক্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি জিল্লুর রহমান আজ বৃহস্পতিবার থেকে বঙ্গভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন।আজ প্রথম দিন বেলা ১১টায় এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) ও দুপুর ১২টায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সঙ্গে বৈঠক করবেন।ইতিমধ্যে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি (ডব্লিউপি), জাতীয় পার্টি (জেপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ সাম্যবাদী দল (বিএসডি) ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশকে (আইএফবি) আমন্ত্রণ জানানো হয়েছে।প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা ও নির্বাচন কমিশনার ছহুল হোসাইনের মেয়াদ ৪ ফেব্রুয়ারি এবং সাখাওয়াত হোসেনের মেয়াদ ১৪ ফেব্রুয়ারি শেষ হবে।