রাজনৈতিক দলের ওপর ইসির নিয়ন্ত্রণ বাড়ানোর পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দলের ওপর নির্বাচন কমিশনের (ইসি) নিয়ন্ত্রণ বাড়ানোর পরামর্শ দিয়েছে বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও)। গতকাল বৃহস্পতিবার আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের সম্মেলন কক্ষে ইসির সঙ্গে অনুষ্ঠিত সংলাপে এনজিওগুলোর পক্ষ থেকে এ পরামর্শ দেওয়া হয়।সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে ইসি আয়োজিত এই সংলাপে অর্ধশতাধিক এনজিওর প্রতিনিধি অংশ নেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেন, রাজনৈতিক দলের মতামত নেওয়ার পর খসড়া প্রকাশ করে বিভাগীয় পর্যায়ে শুনানির ব্যবস্থা নেওয়া হবে। এরপর দাবি-আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্তভাবে সীমানা পুনর্নির্ধারণ করা হবে।ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুরশিদ বলেন, সীমানা পুনর্নির্ধারণ নিয়ে কে প্রতিবাদ করল, কে মানববন্ধন করল, তা ইসির ভাবার বিষয় নয়। আইনে যা বলা আছে, ইসি সে অনুযায়ী কাজ করতে পারে।ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের (ফেমা) সভাপতি মুনিরা খান বলেন, সংসদীয় আসন বাড়ানোর পরিবর্তে স্থানীয় সরকারব্যবস্থাকেই শক্তিশালী করা দরকার।সংলাপে নির্বাচন কমিশনার আবু হাফিজ, আবদুল মোবারক, জাবেদ আলী, মো. শাহনেওয়াজ ও কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিকও উপস্থিত ছিলেন।