রাজনৈতিক দলের নিবন্ধন শর্ত প্রশ্নে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের পূর্বশর্তসংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশের দুটি ধারা ও রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালার একটি বিধি কেন সাংঘর্ষিক বলে ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার এ রুল দেন। আইনসচিব, নির্বাচন কমিশন সচিব ও কমিশনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটটি করেন সাবেক মন্ত্রী নাজমুল হুদা। নিজস্ব প্রতিবেদক