রাজনৈতিক প্রভাব কাম্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বর্তমান চেয়ারম্যানের মেয়াদ পূর্তির আগেই নতুন চেয়ারম্যানের নিয়োগ নিশ্চিত করার আবেদন জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

গতকাল বুধবার পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এ ক্ষেত্রে দুদক আইন অনুযায়ী নির্ধারিত প্রয়োজনীয় পেশাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতাকে প্রাধান্য দিতে হবে। একইসঙ্গে বাছাই কমিটিসহ দুদকের চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে সব ধরনের দলীয় রাজনৈতিক প্রভাবের উর্ধ্বে থেকে সিদ্ধান্ত নিতে হবে।