রাজনৈতিক বিবেচনায় বিচারপতি হন সিনহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ১৯৯৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় রাজনৈতিক বিবেচনায় আজকের প্রধান বিচারপতি এস কে সিনহা হাইকোর্টে বিচারপতি হিসেবে নিয়োগ পান।

গতকাল শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক বিবেচনায় বিচারপতি নিয়োগ নিয়ে প্রধান বিচারপতি কথা বলেন। তাঁরও মনে রাখা দরকার তিনি রাজনৈতিক বিবেচনায় বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে একজনকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে প্রধানমন্ত্রী উদার মানসিকতার পরিচয় দিয়েছেন। এখন তিনি যে সমস্ত কথা বলেছেন, তাতে আমাদের ভয় হয়।’

খাদ্যমন্ত্রী দাবি করেন, প্রধান বিচারপতি এক–এগারোর কুশীলবদের ক্রীড়নক হিসেবে কাজ করছেন।

অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশে হেরিটেজ ফাউন্ডেশন ও ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড কাউন্টার টেররিজম নামে দুটি বেসরকারি সংগঠন।