প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট নিরসনে দুই দলের প্রতি আহ্বান জানিয়েছেন অবসরপ্রাপ্ত কয়েকজন সামরিক কর্মকর্তা। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা বলেন, মানুষ এখন একটি শান্তিপূর্ণ নির্বাচন চায়। যদিও কোন প্রক্রিয়ায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে, তা নিয়ে দেশের বৃহৎ দুই রাজনৈতিক দল একমত হতে পারছে না।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল আযম। তিনি চারদলীয় জোট সরকারের আমলে (২০০২-০৭) বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া নৌবাহিনীর অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোস্তাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ ও আবদুর রশীদ, অবসরপ্রাপ্ত কর্নেল ইসহাক, মোস্তফা কামাল প্রমুখ।