রাজনৈতিক সংঘাত ও সহিংসতায় জাপানের গভীর উদ্বেগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার নাভি পিল্লাইয়ের বক্তব্যকে সমর্থন জানিয়ে বাংলাদেশের ক্রমবর্ধমান সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা। আজ সোমবার এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।
শিরো সাদোশিমা বলেন, ‘বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে জাপান বাংলাদেশের মানুষের জীবনযাত্রা ও উন্নয়নে মারাত্মক ব্যাঘাত সৃষ্ট করে এমন যেকোনো ধরনের সহিংসতা ও ধ্বংসাত্মক কার্যকলাপের নিন্দা জানায়। তাই সহিংসতা বন্ধে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নিতে আমরা রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানাই। এর পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে পরস্পরের কাছে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানাই।’