রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ ইইউর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে বার বার সহিংস ঘটনা এবং জনজীবনে চরম দুর্ভোগ ও অচল হয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্ট।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্রান্সের স্ট্যাসবুর্গের ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন নিয়ে আলোচনার পর এক প্রস্তাবে এই উদ্বেগ জানানো হয়।
গ্রেপ্তারকৃত বিরোধী দলীয় নেতাদের মুক্তি দাবি করেছে ইইউ। এ ছাড়াও বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক শ্রদ্ধাবোধের গণতান্ত্রিক সংস্কৃতির প্রতি দৃষ্টি দেওয়ার আহ্বান এবং সহিংস রাজনীতি নিষিদ্ধেরও প্রস্তাব করা হয়। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান জানিয়ে যে কোনো উপায়ে পারস্পরিক আলোচনার উপায় খুঁজে বের করারও জন্য আহ্বান জানায় ইইউ।