প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনৈতিক স্থিতিশীলতা না এলে কোনো বাজেটই বাস্তবায়িত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।মওদুদ আহমদ বলেন, সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দলের সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে পারলেই রাজনৈতিক স্থিতিশীলতা আসবে। বাজেটও সফল হবে।ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘আগ্রাসনের কবলে গণমাধ্যম: গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় গতকাল শুক্রবার মওদুদ আহমদ এ কথা বলেন। ন্যাশনাল ইয়ুথ ফোরাম এর আয়োজন করে। মওদুদ আহমদ আরও বলেন, পুলিশ ছাপাখানা সিলগালা করে রাখলেও আমার দেশ পত্রিকা প্রকাশে আর কোনো আইনি বাধা নেই। পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে রিমান্ডের নামে নির্যাতন করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন এবং নির্যাতন বন্ধের দাবি জানান।