রাজনৈতিকভাবে অস্থিতিশীল দেশের তালিকায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে রাজনৈতিকভাবে অস্থিতিশীল দেশের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এতে বাংলাদেশের নামও আছে। তালিকাটি প্রকাশ করেছে ঝুঁকি বিশ্লেষণবিষয়ক ব্রিটিশ প্রতিষ্ঠান ম্যাপলক্রফট।

‘ম্যাপলক্রফট পলিটিক্যাল রিস্ক অ্যাটলাস’ শিরোনামে গতকাল বৃহস্পতিবার তালিকাটি প্রকাশ করে। এতে বলা হয়, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় সহিংসতা, সন্ত্রাসবাদ ও সরকার পতনের ঘটনা এবং পূর্ব আফ্রিকায় রাজনৈতিক সংঘাত বিশ্বজুড়ে অস্থিতিশীলতা বাড়িয়েছে।

বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, সামাজিক অস্থিরতা থেকে রাজনৈতিক অস্থিতিশীলতার ঝুঁকিতে রয়েছে বাংলাদেশসহ বেলারুশ, চীন, কাজাখস্তান, সৌদি আরব ও ভিয়েতনাম। গণতান্ত্রিক স্বাধীনতা লোপ, রাজনৈতিক বিরোধীদের ওপর দমনপীড়ন ও নিরাপত্তা বাহিনীর নির্যাতন, খাবারের মূল্যবৃদ্ধি ও কাজের পরিবেশের অবনতির কারণে তা ঘটতে পারে। অস্থিতিশীলতার তালিকার শীর্ষে আছে সোমালিয়া। এরপর সিরিয়া। সিএনএন।