রাজপথ নয়, সংসদকে রাজনীতির কেন্দ্রবিন্দু করার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফররত ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী এলান ডানকান সংসদে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে গতকাল বুধবার সৌজন্য সাক্ষাৎ করেছেন। বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে তাঁরা প্রায় পৌনে এক ঘণ্টা আলোচনা করেন। খবর বাসসের।বৈঠক শেষে এলান ডানকান সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বলেন, ‘গণতন্ত্রকে সুসংহত করতে রাজপথের বদলে সংসদকেই রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করা উচিত বলে তিনি মনে করেন।’ তিনি বলেন, বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর গঠনমূলক আলোচনা হয়েছে। যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার ও উন্নয়ন সহযোগিতা বাড়ানোসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে এ সময় আলোচনা হয়।সাক্ষাৎকালে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। সাবিহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, বিরোধীদলীয় নেতা নতুন ব্রিটিশ সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন।