রাজপথে গুলি করে লক্ষাধিক টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাইকোর্ট-সংলগ্ন কদম ফোয়ারার পাশে আজ রোববার সন্ধ্যায় দুজনকে গুলি করে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
আহত ব্যক্তিরা হলেন সোহাগ খান (২৮) ও দৌলত গাজী (৩০)। তাঁরা হাইকোর্টের ভেতরে সিদ্দিক এন্টারপ্রাইজ নামের অর্থ লেনদেনকারী একটি দোকানের কর্মচারী। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিদ্দিক এন্টারপ্রাইজের মালিক সিদ্দিকুল্লাহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, সোহাগ ও দৌলত প্রতিদিনের কাজ শেষ করে প্রায় ১০ লাখ টাকা নিয়ে তাঁদের আরামবাগের বাসায় যাচ্ছিলেন। তাঁরা হাইকোর্ট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে এ ঘটনা ঘটে। প্রাইভেটকারে কয়েকজন এসে সোহাগ ও দৌলতের বাম পায়ে গুলি করে টাকা নিয়ে পালিয়ে যায়।
পুলিশের রমনা বিভাগীয় উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।