রাজপথে সহিংসতায় জাপানের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি কয়েক দফা হরতালের সময় নিরপরাধ বেসামরিক লোকজনের ওপর হামলা ও সহিংসতার ঘটনায় জাপান উদ্বেগ জানিয়েছে। এ ধরনের তৎপরতা যেমন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে বিঘ্নিত করে, তেমনি তা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তাই সহিংসতা এড়াতে বাংলাদেশের সব রাজনৈতিক দলকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাপান।ঢাকায় জাপান দূতাবাস গতকাল সোমবার বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে এই বিবৃতি দেয়। যুক্তরাষ্ট্র ও জার্মানির পর এবার জাপান হরতাল, সহিংসতাসহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে খোলাখুলিভাবে নিজেদের অবস্থান প্রকাশ করল। হরতালের সময় জাপানি মালিকানাধীন কয়েকটি গাড়িতে রাজনৈতিক কর্মীদের হামলার কথা উল্লেখ করে দূতাবাস এ ধরনের ঘৃণ্য তৎপরতার নিন্দা জানিয়েছে।