রাজপুণ্যাহ কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে মং সার্কেলের তিন দিনব্যাপী রাজপুণ্যাহ (বার্ষিক খাজনা আদায় অনুষ্ঠান) কাল মঙ্গলবার শুরু হচ্ছে। গতকাল রোববার বিকেলে মং রাজার বাসভবনে সংবাদ সম্মেলনে রাজা সাচিং প্রু চৌধুরী এ কথা জানান। রাজপুণ্যাহর অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার এবং সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা উপস্থিত থাকবেন।