রাজপুণ্যাহর দ্বিতীয় দিনে হেডম্যান কার্বারি সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজপুণ্যাহর দ্বিতীয় দিনে গতকাল শনিবার হেডম্যান-কার্বারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বান্দরবানের হেডম্যান (মৌজাপ্রধান) ও কার্বারিরা (পাড়াপ্রধান) ভূমি সমস্যা ও পাড়া উচ্ছেদ নিয়ে কথা বলেছেন।
জেলা শহরের আদিবাসী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈচিং, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম।
সভায় হেডম্যান-কার্বারিরা অভিযোগ করেন, জেলা প্রশাসন হেডম্যান প্রতিবেদন, জেলা পরিষদের পূর্বানুমোদন ছাড়া বহিরাগতদের কাছে ভূমির মালিকানা হস্তান্তর করছে। এ জন্য দখলদারেরা পাঁচ একর জমি নিয়ে ৫০ থেকে ১০০ একর ভূমি দখল করার সুযোগ পাচ্ছে।
বোমাং রাজা উ চ প্রু চৌধুরী সব সমস্যা লিখিতভাবে দেওয়ার জন্য হেডম্যান-কার্বারিদের নির্দেশ দেন।