রাজবন বিহার কঠিন চীবর দান উর্যাসব কাল শুরু
কাল বৃহস্পতিবার শুরু হচ্ছে বৌদ্ধধর্মাবলম্বীদের ধর্মীয় উর্যাসব রাঙামাটি রাজবন বিহার কঠিন চীবর দান। এ উপলক্ষে রাজবন বিহার এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অন্তত এক লাখ মানুষের বসার জন্য প্যান্ডেল তৈরির কাজ চলছে, চীবর তৈরির জন্য ‘বেইনঘর’ মেরামত করা হচ্ছে।এ উর্যাসবে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা বের করা, রং করা, তাঁতে বুনে ও সেলাই করে তা বৌদ্ধভিক্ষুদের দান করা হয়।রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সদস্য শিউলী চাঁপা চাকমা গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন প্রত্যন্ত গ্রামের আদিবাসীরা এসে প্রতিদিন চীবর তৈরির মূল কাঁচামাল জুম তুলাসহ নানা দানসামগ্রী জমা দিচ্ছেন। এরই মধ্যে অনেকে এসে রাজবন বিহার এলাকায় আস্তানা গেড়েছেন।রাঙামাটির শহর ও আশপাশের আদিবাসী বৌদ্ধধর্মাবলম্বী-অধ্যুষিত পাড়া-মহল্লা ঘুরে দেখা গেছে, কঠিন চীবর দান উর্যাসব ঘিরে ঘরে ঘরে আনন্দের ধুম লেগেছে। রাঙামাটি শহরতলির রাঙাপানি গ্রামে দেখা গেছে, গ্রামের প্রধান ভৈরব চন্দ্র কার্বারি বাড়ির উঠানে তরুণেরা তৈরি করছেন ‘কল্পতরু’ নামের কৃত্রিম গাছ। গাছে জুড়ে দেওয়া হচ্ছে ডালপালা। ভৈরব চন্দ্র বলেন, ওই গাছের ডালপালায় নগদ টাকা, বইখাতা, সুঁই-সুতা থেকে শুরু করে নানা দানসামগ্রী টাঙানো হবে। পরে ধর্মীয় জয়ধ্বনি দিতে দিতে নেচে-গেয়ে, বাদ্য বাজিয়ে কাঁধে করে এই গাছ নিয়ে যাওয়া হবে কঠিন চীবর দান উর্যাসবের মূল অনুষ্ঠানে। এরপর দানসামগ্রীসহ এই গাছ ভিক্ষুদের হাত তুলে দেওয়া হবে।রাঙামাটি রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সাধারণ সম্পাদক প্রতুল বিকাশ চাকমা বলেন, আশা করা হচ্ছে, এ বছরের কঠিন চীবর দান উর্যাসবে দেড় লাখ মানুষের সমাগম হবে। ভারতের মহারাষ্ট্র, আসাম, ত্রিপুরা, মিজোরাম থেকেও অনেক পুণ্যার্থী নারী-পুরুষ উর্যাসবে যোগ দিতে আসছেন। এ ছাড়া প্রতিবছর থাইল্যান্ড ও শ্রীলঙ্কা থেকে কিছু বৌদ্ধভিক্ষু উর্যাসবে যোগ দেন।বৌদ্ধশাস্ত্রমতে, গৌতমবুদ্ধের মহাপরিনির্বাণ লাভের আগে বর্ষাবাস পালনকারী ৩০ জন ভিক্ষু তাঁর সঙ্গে দেখা করতে আসেন। ওই সময় একটানা ব্যবহারের ফলে তাঁদের পরনের কাপড় প্রায় ছিঁড়ে যায়। ভিক্ষুদের এই দুর্দশা দেখে গৌতমবুদ্ধের মহাউপাসিকা বিশাখা হাজার হাজার মানুষের সমাগম ঘটিয়ে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ভিক্ষুদের পরনের কাপড় বা চীবর তৈরি করে তাঁদের দান করেন। প্রতিবছরের আশ্বিন মাসের পূর্ণিমা থেকে কার্তিকের পূর্ণিমার মধ্যে ভিক্ষুদের কঠিন চীবর দান করা হয়।প্রতুল বিকাশ চাকমা বলেন, এ বছর চীবর তৈরির জন্য ১৪৪টি বেইন বা কোমর তাঁত ও ৫০টির বেশি চরকা ব্যবহার করা হবে। তুলা থেকে সুতা বের করা, রং করা, বেইন টানানো, সুতা নলি করা, কাপড় বোনা ও বিশেষ কায়দায় সেলাই করার কাজে কয়েক হাজার মানুষ অংশ নেবে।উর্যাসবে বেইনঘর উদ্বোধন করবেন চাকমা রাজা দেবাশীষ রায়। চরকায় সুতা কেটে চীবর তৈরি উদ্বোধন করবেন দেবাশীষ রায়ের মা আরতি রায়। এ ছাড়া ভিক্ষুদের হাতে চীবর তুলে দেওয়ার মূল অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। আগামী শুক্রবার উর্যাসব শেষ হবে।