রাজবাড়ী থেকে অপহৃত শিশু সোনারগাঁয় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী থেকে অপহরণের তিন দিন পর এক শিশুকে গতকাল সোমবার ভোরে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণের সঙ্গে জড়িত থাকার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অপহৃত ওই শিশুর নাম সাইফুল শেখ (১১)। সে রাজবাড়ী শহরের সজ্জনকান্দার খবিরের দোকান এলাকার সৌদিপ্রবাসী হাসান শেখের ছেলে। সাইফুল অংকুর স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
সাইফুলের মা কহিনুর বেগম ও পুলিশ জানায়, চার মাস আগে মাছ ব্যবসায়ী পরিচয় দিয়ে কুষ্টিয়া সদর থানার পিয়ারপুর গ্রামের কামাল হাসান স্ত্রীকে নিয়ে তাঁর বাড়ি ভাড়া নেন। গত শুক্রবার সকালে কামাল বাজারে যাওয়ার কথা বলে সাইফুলকে নিয়ে বের হন। কিন্তু দুই ঘণ্টা পেরিয়ে গেলেও সাইফুল বাজার থেকে ফিরে না আসায় কামালের মুঠোফোনে ফোন দিয়ে সেটি বন্ধ পাওয়া যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও সাইফুলের সন্ধান পাওয়া যায়নি। ওই দিন রাতেই তিনি কামালকে প্রধান আসামি করে অপহরণের অভিযোগ এনে রাজবাড়ী সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু শহীদ জানান, গতকাল ভোরে সোনারগাঁর মুকতিসপুর গ্রামে কামালের বন্ধু মামুনের বাড়ি থেকে সাইফুলকে উদ্ধার করা হয়।