প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে পাঁচ দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম খান। এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোনামণি চাকমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক প্রমুখ। ১৭ ফেব্রুয়ারি থেকে শহীদ আবদুল আজিজ খুশি রেলওয়ে মাঠে শহীদ মিনারের পাদদেশে এই বইমেলা অনুষ্ঠিত হবে।