রাজবাড়ীতে ওপেন হাউস ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা হেফাজতে গতকাল শনিবার ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসির উল্যাহর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম। এ সময় স্থানীয় সাংসদ কাজী কেরামত আলী, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির আবদুল জব্বার, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সুলতান উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।