রাজবাড়ীতে গুণীজন সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গত শুক্রবার রাতে সূর্যতরুণ কল্যাণ সংঘের উদ্যোগে জেলা শিল্পকলা মিলনায়তনে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়েছে।
সংবর্ধিত গুণীজনেরা হলেন জেলা উদীচীর সভাপতি সুনীল কুমার বিশ্বাস, আবোল-তাবোল শিশু সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দেবাহুতি চক্রবর্তী, রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, অরণি সংঘের সভাপতি মুনিরুল হক, দোলনচাঁপা সংগীতাঙ্গনের তপন কুমার দে, দিব্য নৃত্যকলা একাডেমির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার ও মঙ্গলনাটের সাধারণ সম্পাদক ফকীর রুমন।