রাজবাড়ীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে মাসুদুর রহমান ওরফে লাল (৩৫) নামের বিএনপির জেলা শাখার এক নেতা গত শুক্রবার রাতে শহরের লোকশেড এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাসুদুর রহমান জেলা বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক।

হাসপাতালে চিকিৎসাধীন মাসুদুর জানান, জেলা শহরের লোকশেড এলাকার পুকুরপাড়ে তিনি বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। কারা এই হামলা চালিয়েছে তা তিনি জানেন না।