রাজবাড়ীতে বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় শহরের আজাদি ময়দানে ফিতা কেটে যৌথভাবে মেলার উদ্বোধন করেন আওয়ামী লীগ-দলীয় সাংসদ কাজী কেরামত আলী ও মহিলা সাংসদ কামরুন্নাহার চৌধুরী লাভলী। পরে জেলা প্রশাসক রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে দুই সাংসদ ছাড়াও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোপাল চন্দ্র দাস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নাছির উদ্দিন খান প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। উদ্বোধনের আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা মেলার মাঠে এসে শেষ হয়।