রাজবাড়ীতে মেলায় চলছে জুয়ার আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বানিবহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শরৎ মেলায় চলছে জুয়ার আসর।
শহীদ বসির সঞ্চৃতি সংসদের উদ্যোগে ১৮ সেপ্টেম্বর থেকে মেলা শুরু হয়। স্থানীয় প্রশাসন থেকে মেলা উপলক্ষে সার্কাস ও র‌্যাফল ড্রয়ের অনুমতি নেওয়া হয়। কিন্তু মেলায় গুটি ও চরকি নামে জুয়ার রমরমা আসর বসছে।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক বাসিন্দা জানান, ক্লাবের নামে মেলার অনুমতি নেওয়া হলেও মেলাটি পরিচালনা করছেন আলী চৌধুরী নামের এক ব্যক্তি। তিনি ক্ষমতাসীন দলের লোক হওয়ার কেউ প্রতিবাদ করছেন না।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের বানিবহ বাজার মোড়ে মেলা উপলক্ষে তৈরি করা হয়েছে একটি বড় গেট। বিদ্যালয় মাঠে বসানো হয়েছে একটি সার্কাসের প্যান্ডেল। প্যান্ডেলের বাঁ পাশে স্থাপন করা হয়েছে লাকি কুপনের মঞ্চ। মঞ্চের পাশে কাপড় দিয়ে ঘেরা জায়গায় পাশাপাশি তিনটি স্থানে বসেছে জুয়ার আসর।
শহীদ বসির সঞ্চৃতি সংসদের সাধারণ সম্পাদক ইউসুব শেখ বলেন প্রথম আলোকে , ‘মেলায় কোনো জুয়া খেলা হচ্ছে না।’ এই প্রতিবেদক নিজে গিয়ে দেখে এসেছেন বলার পর তিনি বলেন, ‘আসলে শরীর খারাপ থাকায় আমি বাড়িতে রয়েছি।’