রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর কালুখালী উপজেলার দুর্গাপুর এলাকায় আজ রোববার বাস ও মাহেন্দ্রর সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা সোয়া দুইটার দিকে কালুখালী উপজেলার দুর্গাপুর এলাকায় বাস ও মাহেন্দ্রর সংঘর্ষে ঘটনাস্থলেই মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত সাতজনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। তাঁদের কারও নাম-পরিচয় জানা যায়নি। হতাহত ব্যক্তিরা সবাই মাহেন্দ্রর যাত্রী ছিলেন।

কালুখালী থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব কুমার দাস প্রথম আলোকে বলেন, আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে মাহেন্দ্রর চালক পলাতক।