রাজবাড়ির মন্দিরের নকশা বিকৃত করার প্রতিবাদে অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কারের নামে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ির শিবমন্দিরের নকশা বিকৃত করার প্রতিবাদে একজন ছাপচিত্রশিল্পী গত শনিবার থেকে আমরণ অনশন শুরু করেছেন। পুঠিয়া পর্যটননগর বাস্তবায়ন কমিটির সভাপতি ও ছাপচিত্রশিল্পী নুরুল আমিন ওরফে মধুর অভিযোগ, সংস্কারকাজের নামে মন্দিরের নকশা বিকৃত করা হচ্ছে। তিনি এই নকশা অবিকল তৈরি করে দিতে চেয়েছেন। কিন্তু প্রত্নতত্ত্ব বিভাগ তাঁর কাছ থেকে সেই নকশা না নিয়ে সিমেন্ট-বালি দিয়ে নকশার জায়গাটা ভরাট করে দিয়েছে। এর প্রতিবাদে নূরুল আমিন শনিবার থেকে মন্দিরের বারান্দায় আমরণ অনশন শুরু করেছেন।বগুড়া আঞ্চলিক সহকারী পরিচালক বদরুল আলম মজুমদার বলেন, বরাদ্দ কম থাকার কারণে তাঁরা সাদামাটা কাজগুলোই করছেন। গুরুত্বপূর্ণ নকশার কোনো কাজে তাঁরা হাত দেননি।