রাজবাড়ী উদীচীর নতুন কমিটি
রাজবাড়ী উদীচী শিল্পীগোষ্ঠীর সপ্তম জেলা সম্মেলনে গত শনিবার বিকেলে ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।জেলা শিল্পকলা মিলনায়তনের সামনে সকাল ১০টায় পতাকা উত্তোলন ও পায়রা অবমুক্তির মধ্য দিয়ে সমেঞ্চলন উদ্বোধন করেন ব্রিটিশবিরোধী বিপ্লবী শ্রমিক নেতা কমরেড জসিম মণ্ডল। এতে বক্তব্য দেন প্রধান অতিথি সাংসদ কাজী কেরামত আলী। এ সময় উদীচীর কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক প্রবীর সরদার, কেন্দ্রীয় সদস্য আবদুল মোতালেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।সংগঠনের জেলা কমিটির সভাপতি সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে বেলা ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুরে মধ্যহ্নভোজের পর হয় কাউন্সিল অধিবেশন। কাউন্সিল শেষে সুনীল কুমার বিশ্বাসকে সভাপতি ও আজিজুল হাসানকে সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত করে ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।