রাজবাড়ী শহরে এটিএম বুথ ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী শহরে ব্র্যাক ব্যাংকের টাকা তোলার স্বয়ংক্রিয় যন্ত্রের (এটিএম) বুথ গত রোববার ভাঙচুর করা হয়েছে। টাকা তুলতে না পেরে এক গ্রাহক এটি ভাঙচুর করেন।বুথের নিরাপত্তা প্রহরী পলাশ মোল্লা জানান, রোববার সন্ধ্যায় এক তরুণ টাকা তুলতে এলে তাঁকে জানানো হয় এটিএম বন্ধ। এ কথা শোনার পর ওই তরুণ লাথি মারলে বুথের কাচ ভেঙে যায়। এরপর তিনি ঘটনাস্থল থেকে দ্রুত চলে যান।ব্যাংকের রাজবাড়ী শাখার ব্যবস্থাপক শহিদুল ইসলাম জানান, শহরের সব ব্যাংকের এটিএম গ্রাহক এখান থেকে টাকা তোলেন। এ কারণে মাঝেমধ্যে টাকা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।