রাজবাড়ী সদর হাসপাতালে আগুন, রোগীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর হাসপাতালে গত সোমবার সন্ধ্যায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ এতে হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তাঁরা ছোটাছুটি করে বাইরে বেরিয়ে আসেন৷ অগ্নিকাণ্ডের পর গতকাল মঙ্গলবার সকালে হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়৷
রাজবাড়ী ফায়ার সার্ভিস কর্মকর্তা রাজকুমার সাহা জানান, খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন৷ এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷
সোমবার রাতে সরেজমিনে দেখা গেছে, পুরো হাসপাতাল বিদ্যুৎবিচ্ছিন্ন৷ রোগী ও স্বজনেরা হাসপাতালের খোলা মাঠে শুয়ে আছেন৷ রিনা আক্তার (২২) নামের এক রোগীকে এ সময় মাঠে শুয়ে থাকতে দেখা যায়৷ রোববার তাঁর পেটে অস্ত্রোপচার হয়৷ তিনি তখন মারাত্মক শ্বাসকষ্টে ভুগছিলেন৷
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শেখ মো. আবদুল হান্নান বলেন, হাসপাতালে ১২৯ জন রোগী ভর্তি িছলেন৷ দন্ত বিভাগের ৩ নম্বর কক্ষের দন্ত চেয়ারের বৈদ্যুতিক সুইচ অন করা ছিল৷ সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ বহির্বিভাগে আগুন লাগায় রোগীদের তেমন ক্ষয়ক্ষতি হয়নি৷