রাজবাড়ীতে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলায় বাড়ি থেকে ডেকে এনে মারধর করে অস্ত্র দিয়ে দুই তরুণকে ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। ওই দুই তরুণের পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, পাট্টা ইউনিয়নের নিভা গ্রামের ইসলাম মণ্ডলের ছেলে ওহাব মণ্ডল ও সোনাই মল্লিকের ছেলে রফিক মল্লিক আত্মীয়। তারা দুজনই মাঠে কাজ করে এবং অন্য সময় ভাড়ায় নছিমন চালায়। ঘটনার দিন (১৫ অক্টোবর) সন্ধ্যায় সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের আলীজামান মুঠোফোনে কথা আছে বলে বহলাডাঙ্গা বাজারে তাদের (রফিকের মুঠোফোনে কথা বলে) ডেকে নিয়ে যান। এরপর বহলাডাঙ্গা বঙ্গবন্ধু কলেজের পাশে নিয়ে মারধর করে বেঁধে রেখে তাদের হাতে অস্ত্র দিয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ অস্ত্রসহ রফিক ও ওহাবকে আটক করে থানায় নিয়ে আসে।