রাজবাড়ীতে অস্ত্র ফেলে দুর্বৃত্তদের পলায়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাব সদস্যরা গতকাল মঙ্গলবার রাজবাড়ীর রাধাকান্তপুর এলাকার পতিত জমি থেকে দুর্বৃত্তদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। অস্ত্রগুলো রাত আটটার দিকে সদর থানায় জমা দিয়েছে র্যাব। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. সরাফত উল্লাহর ভাষ্যমতে, মঙ্গলবার ভোরের দিকে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর দাসপাড়া পাকা সড়কের পাশে পতিত জমিতে একদল দুর্বৃত্ত সভা করছিল। খবর পেয়ে র্যাব-৮ ফরিদপুরের একটি দল হানা দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় র্যাব সেখান থেকে পাঁচটি দেশি তৈরি পাইপগান, একটি এলজি, পাঁচটি কার্তুজ, ২৮ ইঞ্চি লম্বা ধারালো রামদা ও একটি বল্লম উদ্ধার করেছে।ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোনো অসাধু কাজ হাসিল করতেই আগ্নেয়াস্ত্রগুলো নিয়ে একত্র হয়েছিল।