রাজবাড়ীতে অস্ত্রসহ তরুণ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজার থেকে গত রোববার রাতে একটি পাইপগানসহ আজম সরদার (২১) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।আজম সরদার সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের রমজান আলী সরদারের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজমসহ কয়েকজন বানিবহ বড় বাজারের টোকনের চায়ের দোকানে রাত সাড়ে নয়টার দিকে অবস্থান করছিলেন। তাঁর আচরণ সন্দেহজনক হওয়ায় স্থানীয় লোকজন র্যাবের অফিসে ফোন করে। রাতেই সদর থানায় একটি মামলা হয়েছে।