রাজবাড়ীতে অস্ত্রসহ ‘চরমপন্থী’ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী পৌর শহরের বড় লক্ষ্মীপুর এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার ভোররাতে দুলাল মণ্ডল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে তিনি চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সদস্য। তাঁর কাছ থেকে দুটি গুলিসহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। দুলালের বাড়ি পাবনার বেড়া উপজেলার ঢালার চর ইউনিয়নের দরির চর গ্রামে।রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন মোল্যা জানান, লক্ষ্মীপুর এলাকার কোরবান আলীর বাড়িতে গতকাল এক দল চরমপন্থী গোপন বৈঠক করছিল। খবর পেয়ে রাত তিনটার দিকে সেখানে তাঁরা অভিযান চালান। এ সময় দুলালকে গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যায়। দুলালের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি গুলি উদ্ধার করা হয়। নিজাম উদ্দিন জানান, দুলালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।